গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শরিফ গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শরিফ গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফ উদ্দিন (শরাফ)-কে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- ৫ আগস্টের পর সিলেটের গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত হত্যাসহ বিভিন্ন মামলার আসামি শরিফ উদ্দিন শরাফ। এর মধ্যে মোগলাবাজার থানায় তার বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর নাশকতা মামলা দায়ের করা হয়। র‍‍্যাব ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শরিফ উদ্দিনকে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট