১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত সানি আহমদ নামের এক শিক্ষার্থীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে বুধবার (২৯ জানুয়ারী) গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।
গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে গোলাপগঞ্জে গুলিতে নিহত হন সানি। পরে তাকে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট নিজ গ্রামে তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।
বুধবার কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। এসময় থানাপুলিশ ও সিআইডির টিম উপস্থিত ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক ইফতেখার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান গোলাপগঞ্জ উপজেলার শীলঘাট গ্রামের কয়ছর আহমদের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় সানির বাবা বাদি হয়ে দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে ২৭ আগস্ট গোলাপগঞ্জ থানায় একটি এবং ১১ সেপ্টেম্বর আদালতের নির্দেশে অপর একটি মামলা থানায় রেকর্ড হয়।
সানি’র বাবা কয়ছর আহমদ সাংবাদিকদের বলেন, ‘সঠিক ও ন্যায় বিচারের আশায় আমার ছেলের লাশ উত্তোলন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D