১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া খান এর আমেরিকা গমন উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রোববার (২৬ জানুয়ারী) রাতে সাবেক বনছায়া কমিউনিটি সেন্টারে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি গোলাম কিবরিয়া খান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাসেল ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক জাহাঙ্গীর হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিন, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি জাকারিয়া আরপিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাইমুল করিম খসরু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি, উপজেলা যুবদলের আহবায়ক আন্দুল কাদির জিলা, সহ সভাপতি মাহবুবুর রহমান লিলু,ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, সহ সাধারণ সম্পাদক আহমদ জিলু চেয়ারম্যান, সুফিয়ান আহমদ, মতিউর রহমান মুকুল, জুবের আহমদ মেম্বার, দপ্তর সম্পাদক আল কাওসার হাবিব টিটু, বিএনপি নেতা আফজাল আহমদ চেয়ারম্যান , রিপন আহমদ, কামাল আহমদ, আব্দুল হান্নান মেম্বার, কামরুল ইসলাম টুনা, সৈয়দ বাবলু, সৈয়দ শাহজাহান, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজেল আহমদ, টুটুল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রাসেল, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসাইন সামি,বিএনপি নেতা রুমেল আহমদ, শেখরুল ইসলাম, সুইট, জয়নাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, রেজাউর রহমান কাওসার, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিমন হাসান রিমু, আবুল হুসেন, চঞ্চল, ছাত্রদল নেতা হুসাইন আহমদ, আজরফ মাহি,সাব্বির, রিয়াদ রহমান সাইফুল, তাহের প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবদি গনতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিএনপিকে আদর্শিক ভাবে মোকাবেলায় ব্যর্থ অপশক্তি গুলো আজ বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D