দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বইছে শৈত্য

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বইছে শৈত্য

সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, ৯.৮ ডিগ্রি।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, মাঘের মাঝামাঝিতে এসে কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতিতে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। এই জনপদে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মিললেও শীতের দাপট বেশি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলের তাপমাত্রা আজ ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এভাবে তাপমাত্রা ওঠানামা করবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট