১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, বর্তমান রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন ও সংস্কার না হলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সাম্য প্রতিষ্টা সম্ভব নয়। তাই রাষ্ট্র কাঠামোতে সংস্কারের লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা উপস্থাপন করেছেন। তারেক রহমানের এই ৩১ দফা জনগণের মৌলিক অধিকার রক্ষায় ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক নজমুল ইসলাম খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ, ইতালির মিলান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ময়েজুর রাহমান ময়েজ, জিয়া মঞ্চ জেলার সদস্য সুজন মিয়া, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়ক রেজুয়ান আহমদ শিকদার, আমুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল নাবি চৌধুরী শিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলা সদস্য সচিব হাছানুল মজিদ, যুগ্ম আহবায়ক হিরন মিয়া, আব্দুল ওয়াহিদ, দেলোয়ার হোসেন, ইসলাম আলি, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাতুল হাসান, উপজেলা সদস্য নুর উদ্দিন, সেলিম আহমদ, রফিক উদ্দিন, আবেদ আহমদ, সামাদ আহমদ, সুমন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D