১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
সিলেট বিভাগে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪২৬ জন রোগী। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সিলেট জেলায়। এই জেলায় পূর্ণ বয়স্ক ১৮৩জন ও ৭জন শিশু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মৌলভীবাজার জেলা। এই জেলায় ১৪৭ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৪৩ জন পূর্ণ বয়স্ক ও ৪ জন শিশু। তৃতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলায় ৮৪ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৮২ জন পূর্ণ বয়স্ক ও ২ জন শিশুরোগী রয়েছেন। এই তালিকার সবার নিচে রয়েছে সুনামগঞ্জ জেলা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৫জন। তারা সবাই পূর্ণ বয়স্ক।
‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে রোববার (২৬ জানুয়ারি) বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিষয়টি তুলে ধরেন বক্তারা।
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লেপ্রা বাংলাদেশ ও হীড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন বলেন, কুষ্ঠ রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কুষ্ঠ রোগ চিকিৎসারমাধ্যমে সম্পূর্ণ সুষ্ঠ হয়। নিয়মিত ওষুধ খেলে কুষ্ঠ রোগ থেকে নিরাপদ থাকা যায়। কুষ্ঠ রোগ ছোয়াচে রোগ নয়। গ্রামের মানুষদের মধ্যে কুষ্ঠ রোগ অভিশাপ হিসেবে দেখা হয়। কিন্তু এমন কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। সকলের প্রচেষ্টায় কুষ্ঠ রোগ নির্মূল করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সিলেট জেলাকে কুষ্ঠমুক্ত করা সম্ভব হবে।
সভায় বক্তব্য দেন সিলেট কুষ্ঠ হাসাপাতালের সিলেটের জুনিয়র কনসালটেন্ট নাহিদ রহমান, ইউসিফের সিলেট জেলার কর্মকর্তা নভোজ্যোতি রায়, লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, হীড বাংলাদেশের জেলা সুপারভাইজার মো. মাহমুদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার স্বপ্নিল সৌরভ রায়, মাইমুন্নাহার নাসরীন, আবু সালমান, মো.সাইফুল ইসলাম, হীড বাংলাদেশের কুষ্ঠ কর্মী এলি দাস, টিবি সুপার ভাইজার রেখা দাস, সমর চন্দ্র সরকার ও সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গনাইজার মো.আবদুল আউয়াল।
সভায় জানানো হয়, ২০২৪ সালে সিলেট জেলায় ১৫০ জন নতুন কুষ্ঠ রোগী শনাক্ত করা গেছে। যার মধ্যে ১৪০ জন পূর্ন বয়স্ক রোগী এবং ১০ জন শিশুরোগী। মৌলভীবাজার জেলায় ১৯৪ জন নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে যার মধ্যে ১৯০ জন পূর্ন বয়স্ক রোগী এবং ৪ জন শিশুরোগী। হবিগঞ্জ জেলায় ১০৬ জন নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে যার মধ্যে ১০৪ জন পূর্ণ বয়স্ক রোগী ও ২ জন শিশুরোগী। এছাড়া সুনামগঞ্জ জেলায় ১ জন পূর্ন বয়স্ক নতুন কষ্ঠু রোগী পাওয়া গেছে।
সভায় বক্তারা আরও বলেন, কুষ্ঠ রোগ সম্পর্কে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখনও ভ্রান্ত ধারনা রয়েছে। কুষ্ঠ একটি জীবানুঘটিত রোগ । চিকিৎসায় এ রোগ সম্পূর্ণ ভালো হয়। এ তথ্য গ্রামে-গঞ্জে পৌছে দেওয়া প্রয়োজন। সভায় জানানো হয় লেপ্রা বাংলাদেশ বর্তমানে মাঠ পর্যায়ে ২৯ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জেলা সদর হাসপাতালে কুষ্ঠ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে কুষ্ঠ রোগের ওষুধ পাওয়া যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D