সিলেটে জুয়া খেলার প্রতিবাদ করায় হামলা, আহত ১৫

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

সিলেটে জুয়া খেলার প্রতিবাদ করায় হামলা, আহত ১৫

সিলেট নগরীর ৩০নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর ও ফকিরপাড়া এলাকায় হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ই জানুয়ারি শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে বাকবিতন্ডার তৈরি হয়। যাকে কেন্দ্র করে ২০ জানুয়ারি জৈনপুর এলাকা থেকে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে ফকির পাড়া এলাকায় হামলা করে। এতে ১৫ জন আহত হন, যাদের মধ্যে ১ জন লাইফ সাপোর্টে আছেন।

ফকিরপাড়া এলাকার সাজেদুল ইসলাম সাজু এই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২২ জানুয়ারি একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং ১০ তাং ২২/০১/২০২৫ ইং এবং জি. আর মামলা নং ১০/২০২৫ ইং।

মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ইসমাইল আলী (৫৫), সাহেদ আহমদ (৩৮), জাহেদ আহমদ (৩২), শফি আহমদ (৩৪), ইমন (২৪), রুহেল আহমদ (৪২), ফাহিম (২৮), জুবায়ের আহমদ (২৫), খালেদ আহমদ (২৫), ফাহেদ আহমদ (৩০), সাবেল আহমদ (২৬), রুশন মিয়া (৩৫), স্বপন মিয়া (৩০), আসকর আলী (৩০) ও আলী হোসেন (৫০)। আসামীরা সবাই সিলেটের দক্ষিণ সুরমা থানার জৈনপুর এলাকার বাসিন্দা।

তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট