১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭
জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস প্রতিবছর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারীদের তালিকা তৈরি করে। সম্প্রতি ফোর্বসের করা ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ নম্বরে স্থান পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, কারাবরণ, কারানির্যাতন ভোগ, মিথ্যা মামলায় হয়রানি এবং জীবনের ঝুঁকি নিয়েই তিনি দৃঢ়চিত্তে এগিয়ে চলেছেন সেই ছাত্রজীবন থেকেই।
শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সবচেয়ে বড় পরিচয় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। সাতচল্লিশের দেশভাগের উত্তাল সময়ে জন্ম শেখ হাসিনার। বাংলাদেশের তৃতীয় দফা প্রধানমন্ত্রীর দায়িত্বেই শুধু নিয়োজিত নন, তিনিই একমাত্র রাজনীতিবিদ; যিনি টানা ৩৬ বছর ধরে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন।
গত ৩৬ বছরে তার জীবননাশের জন্য কমপক্ষে ২১ বার হামলা হয়েছে। ২০০৪ সালের গ্রেনেড হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হয়েছেন। কারাবরণ, কারানির্যাতন ভোগ, মিথ্যা মামলায় হয়রানি এবং জীবনের ঝুঁকি নিয়েই তিনি দৃঢ়চিত্তে এগিয়ে চলেছেন সেই ছাত্রজীবন থেকেই।
মুক্তিযুদ্ধের সময় আট মাস বন্দি ছিলেন সপরিবারে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু নিহত হলে তৎকালীন পশ্চিম জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সে সময় তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। ছয় বছর ভারতে থাকার পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগ পুনর্গঠন করেন।
১৯৯০ সালে এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন, ২০০৭ সালে গ্রেপ্তার, ২০০৮ সালের ১২ জুন মুক্তি এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে তার নেতৃত্বাধীন মহাজোট ২৬৪টি আসন লাভ করে।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়ার ক্ষমতা, রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা আর ব্যক্তিত্বের জন্য দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠান থেকে পেয়েছেন নানা সম্মাননা আর তার চেয়েও বড় সাধারণ মানুষের ভালবাসা। তিনি আছেন এই তালিকায় ৩৬ নম্বরে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D