১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখা।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ৫০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবির সমন্বয়ক ফয়সাল হোসেন, আজাদ শিকদার ও নাগরিক কমিটি সিলেটের সদস্য এডভোকেট মাসুদ আহমেদ মহসিন।
এসময় নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিন ধরে সিলেটে প্রচন্ড শীত পড়ছে। এই শীতে বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের শীত সহ্য করা খুব কঠিন হয়ে পড়ছে। তাই শীতার্ত মানুষের জন্য আমরা সামান্য উপহার নিয়ে দাঁড়িয়েছি। বিশেষ করে শাবির কীন স্কুলের শিক্ষার্থী ও শাবি কিলোরোডে রিকশাচালকদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D