১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের বহু প্রতীক্ষিত মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইসলামপুর মাদ্রাসা কমিটি ও গ্রামবাসীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে পুরো গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজি বাবুল আহমদ (মাদ্রাসা কমিটির সভাপতি) এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ জুবায়েল আহমদ শিপন। শুরুতে ক্বারী মাওলানা আব্দুল করিম হুসাইনী পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, মাদ্রাসা কমিটির সেক্রেটারি আবু সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা আমির আলী সাহেব (শিক্ষক, পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদ্রাসা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফজলে আহমেদ সাহেব (প্রধান শিক্ষক, শাহ জালাল উচ্চ বিদ্যালয়)।
এছাড়া আরও বক্তৃতা দেন, বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব জয়তুন মিয়া (লন্ডন প্রবাসী), ড. জে এম কে আজাদ, হাজী আবুল বশর, ক্বারী শেখ ছালিক আহমদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আমিনুর রহমান, মাওলানা দিলোয়ার হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির উপদেষ্টা ও গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও প্রবীণ ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে ছিলেন গিয়াস উদ্দিন, আব্দুল মোসব্বির (সাবেক মেম্বার), আবুল হুসেন, এলাইছ মিয়া, মখদ্দছ আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ হুসাইন আহমদ হুসন (লন্ডন প্রবাসী), রুহুল আমিন, ফজলুর রহমান মোয়াজ্জিন (সাবেক মেম্বার), আব্দুল কালাম, আইন উদ্দিন, আব্দুস ছমির, প্রবীণ মুরুব্বি আবাছ আলী, আফসর উল্লাহ, নূর ইসলাম, আব্দুল হক, রফিকুর রহমান, সাহেল আহমেদ, রুবেল আহমেদ (ডুবাই প্রবাসী), শিপন আহমেদ, শাবুল মিয়া, হাবিবুর রহমান, ক্বারী আহাদুর রহমান, নূরু আহমেদ, আলতা মিয়া, ফয়জুল মিয়া, আব্দুল জফুর, সাব্বির আহমদ, মজিবুর ইসলাম, ক্বারী শেখ ইমাদ উদ্দিন, আব্দুল তারিছ মিয়া, হোসাইন আহমেদ মহসিন, হাফেজ ক্বারী মাওলানা দেলোয়ার, মোরশেদ আহমদ, বদর উদ্দিন, আকলাবুর, হামিদুর রহমান (ওমান প্রবাসী), আব্দুল লতিফ, ছানু মিয়া, আব্দুল হাশিম এবং শুকুর মিয়া প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, বুধরাইল গ্রামের শালিসি ব্যাক্তিত্ব আবুল বশর (শুনু মিয়া), শাহ নূর আহমেদ, সোনাতনপুর গ্রামের বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল কাদির বুলবুল (যুক্তরাজ্য প্রবাসী) সহ পার্শ্ববর্তী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ইসলামপুর আশার আলো ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, একতা স্পোর্টিং ক্লাব এবং শামসুল উলামা ফাউন্ডেশন, ইসলামপুর- এর সকল সদস্য এবং পার্শ্ববর্তী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইসলামপুর মাদ্রাসা প্রতিষ্ঠা গ্রামবাসীর বহুদিনের লালিত স্বপ্ন। ১৯৮৪ সালে গ্রামবাসীর সম্মিলিত সিদ্ধান্তে মাদ্রাসার জন্য জায়গা নির্ধারণ করা হয়। দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালের জানুয়ারিতে নির্ধারিত জায়গায় এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হলো। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসার সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইসলামপুর মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসী শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন গ্রামের শিক্ষিত সমাজ। গ্রামের প্রতিটি মানুষ আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞ এবং নিজ এলাকা ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেটসহ দেশ বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, যেন এই মাদ্রাসা ভবিষ্যতে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।
গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষভাবে যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য সহ সকল প্রবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে। তাদের অর্থ, পরামর্শ এবং সময়ের জন্য গ্রামবাসী তাদের প্রতি চির-কৃতজ্ঞ। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী হাসান আহমদ (মাঝপাড়া), আব্দুস সালাম (পশ্চিম পাড়া) এবং জামিল আহমদ (পূর্বপাড়া) তাদের উদ্যোগ ও চেষ্টায় গ্রামের সকল মানুষের বহুদিনের লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ নিলো। গ্রামের প্রতি তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D