বিশ্বনাথে অপসারিত ভাইস চেয়ারম্যান সুইট গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

বিশ্বনাথে অপসারিত ভাইস চেয়ারম্যান সুইট গ্রেফতার

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট-কে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

তাদের একটি টিম বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সুইট খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে।

গ্রেফতারের পর সন্ধ্যায় তাকে বিশ্বনাথ থানাপুলিশের কাছে হস্তান্তর করে র‍‍্যাব।

হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট