ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

Manual2 Ad Code

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে তার স্ত্রী বুশরা বিবিকেও ৭ বছরের কারাদাণ্ড দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের একটি আদালত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে এবং ইমরান খানকে ১৪ বছর ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

Manual4 Ad Code

দেশটির রাজধানী ইসলামাবাদের কাছে যেখানে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে সেই কারাগারে দুর্নীতিবিরোধী আদালত বসানো হয়েছিল এবং তারা আল-কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের জন্য ইমরান-বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করে।

Manual6 Ad Code

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে।

তবে ইমরান খান জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা এসকল মামলা রাজনৈতিকভাবে উদ্ধেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখার পদক্ষেপ।


 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code