আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ-সমাবেশ

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ-সমাবেশ

ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদে আজ ১৬ জানুয়ারি বিকেল ৪ টায় সিলেট শহীদ মিনারে বিক্ষোভ করে গণতান্ত্রিক ছাত্র জোট সিলেট জেলা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোট সিলেট জেলার সমন্বয়ক সরফরাজ সানোয়ার।

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাস পিনাক ও সাধারণ সম্পাদক বুশরা সুহেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ, সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সভাপতি বিশ্বজিৎ শীল।

বক্তারা বলেন, গতকাল ১৫ জানুয়ারি আদিবাসী ছাত্র জনতার মিছিলে স্টুডেন্ট ফর সেভেরেন্টি’র সন্ত্রাসী হামলায় অনেকেই আহত হয়েছেন। তারই প্রতিবাদে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র পূর্ব ঘোষিত কর্মসূচি ‘স্বরাষ্ট্র অভিমুখে যাত্রা’ কালে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান, টিয়ারশেল, লাঠি চার্জ দিয়ে হামলা চালায়। এ হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। অবিলম্বে অবিলম্বে এই হামলাকারীদের গ্রেফতার ও বিচার করতে হবে। মাত্র ৫ মাস আগে মতপ্রকাশের স্বাধীনতার জন্য জুলাই অভ্যুত্থান সংঘঠিত হয়েছে। এর পর প্রকাশ্যে এই হামলা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ভূলন্ঠিত করে। অভ্যুত্থানের পর থেকে মব ভায়োলেন্সসহ নানান অগণতান্ত্রিক কর্মকান্ড সংঘটিত হচ্ছে। যা মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে সরকার। আজকের হামলা এবং পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটি বাদ দেয়া তার আরেকটি উদাহরণ। ”

বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা সম্মুন্নত রাখতে অবিলম্বে এই হামলা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। একই সাথে মতপ্রকাশের স্বাধীনতা ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট