সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট শহীদ মিনারে বিক্ষোভ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার।

তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাস পিনাক ও সাধারণ সম্পাদক বুশরা সুহেল।

বক্তারা বলেন, ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র পূর্ব ঘোষিত কর্মসূচিতে উগ্রসাম্প্রদায়িক সংগঠন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ কর্তৃক লাঠি, স্ট্যাম্প দিয়ে হামলা চালায়। এ হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেফতার ও বিচার করতে হবে। মাত্র ৫ মাস আগে মত প্রকাশের স্বাধীনতার জন্য জুলাই অভ্যুত্থান সংঘঠিত হয়েছে। এর পর প্রকাশ্যে এই হামলা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ভূলন্ঠিত করে। অভ্যুত্থানের পর থেকে মব ভায়োলেন্সসহ নানান অগণতান্ত্রিক কর্মকান্ড সংঘটিত হচ্ছে। যা মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে সরকার। আজকের হামলা এবং পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটি বাদ দেয়া তার আরেকটি উদাহরণ। ”

বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা সম্মুন্নত রাখতে অবিলম্বে এই হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। একই সাথে মতপ্রকাশের স্বাধীনতা ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট