২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭
বিচার বিভাগকে ঠিকমতো কাজ করতে দেয়া হচ্ছে না বলেই দেশে দুর্নীতি ও সন্ত্রাস বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
এর আগে গত ১৪ মার্চ বিচারকদের শৃঙ্খলা-সংক্রান্ত বিধির গেজেট প্রকাশ নিয়ে মামলার শুনানিকালে `বিচারবিভাগকে জিম্মি করে রাখা হয়েছে’ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।সেদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বিচারকদের শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে বারবার সময় নেওয়া হচ্ছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে কতবার সময় নেওয়া হবে? দেশ কি আটকে আছে? দেশ কি চলছে না?
তিনি আরো বলেন, রাষ্ট্রের কাছে ব্যক্তি কিছু নয়, প্রতিষ্ঠানই বড়। বিচার বিভাগকে জিম্মি করে রাখা হয়েছে। আর সময় দেওয়া যাবে না।
এ সময় অ্যাটর্নি জেনারেল দুই সপ্তাহের সময় চাইলে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ অপারগতা প্রকাশ করেন।
এরপর মন্ত্রণালয়ের কথা জানিয়ে অচলাবস্থা নিরসনে শিগগিরই বিধিমালা প্রণয়নে ফের আরো দুই সপ্তাহ চান অ্যাটর্নি জেনারেল। পরে দুই সপ্তাহ সময়ের আবেদন মঞ্জুর করে আদালত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D