সিলেটে আজহারীর মাহফিল শেষে ৭৪ জিডি, আটক ১০

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

সিলেটে আজহারীর মাহফিল শেষে ৭৪ জিডি, আটক ১০

Manual2 Ad Code

সিলেট এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন ও স্বর্ণালংকার চুরির ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত দুই দিনে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছেন ১০ জন।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের আয়োজনে সিলেট নগরীর এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়। শেষ দিনে বয়ান পেশ করেন ইসলামি স্কলার ও জনপ্রিয় বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তার বয়ান শুনতে ও দেখতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে খোয়া যায় অনেকের মোবাইল ফোন ও স্বর্ণালংকার।

Manual3 Ad Code

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে চার নারীকে স্বর্ণালংকার ও ছয় পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে কোনো মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, চুরি করা মুঠোফোনগুলো তারা বিক্রি করে দিয়েছেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরাণ থানায় জিডি হয়েছে ৭৪টি এবং দুটি চুরির মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ১০ জন। জিডি ও মামলার সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

Manual1 Ad Code

এরমধ্যে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৫টি জিডি ও দুটি মামলা এবং সোমবার দুপুর পর্যন্ত আরও ৪৯টি জিডি হয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Manual4 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code