জৈন্তাপুরে রয়েল এন্ড ফিল্ড মোটরসাইকেলসহ ২ জন আটক

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

জৈন্তাপুরে রয়েল এন্ড ফিল্ড মোটরসাইকেলসহ ২ জন আটক

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১টি ভারতীয় রয়েল এন্ড ফিল্ড হান্টার ৩৫০ সিসি মটর সাইকেল সহ দুইজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানাযায়, ১২ জানুযারী রবিবার ভোর রাত ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট -তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে ১টি ভারতীয় রয়েল এন্ড ফিল্ড হান্টার ৩৫০ সিসি মটর সাইকেল নিয়ে সিলেটের উদ্যেশে যাচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করতে মাঠে নামে। নজরদারীর এক পর্যায় ডিআই মিনি ট্রাকে করে বিশেষ কৌশলে সীমান্ত হতে নিয়ে আসা ভারতীয় মটর সাইকেল সহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) ও একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে ১টি রয়েল এন্ড ফিল্ড হান্টার মটর সাইকেল, মটর সাইকেল বহনকারী ডিআইট্রাক সহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট