কমলগঞ্জে ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ দু’জন আটক

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

কমলগঞ্জে ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ দু’জন আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ২০০০ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন- কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা-মুন্সিবাজার সড়কে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ঙজওঝ ব্র্যান্ডের ২ হাজার প্যাকেটে মোট ৪০ হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

এঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট