১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চালতাপুর এলাকায় শীতার্ত গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৮ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উদ্যোগে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়াসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী জানান, বিজিবি সবসময়ই সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের আর্থসামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D