১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় জাফলং গামী গেইটলক সার্ভিস বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত রুমেল আহমেদ (২৩) উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদ এর ছেলে। আহত অপর আরেকজনের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় রুমেল আহমদ তার এক সহপাঠীকে নিয়ে মোটর সাইকেল (কুমিল্লা-ল-১৪-০২৯৬) যোগে বাড়ি ফেরার পথে চিকনাগুল উমনপুর টার্নিং পয়েন্টে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী গেইটলক সার্ভিস বাস তাদেরকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পথে রুমেল আহমদ মারা যায়।
এ ঘটনায় স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা সাধারণ বাস ও গেইটলক সার্ভিসের বাস চলাচল বন্ধ রাখেন।
তামাবিল হাইওয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D