দেশের সব কারাগারে অতিরিক্ত সতর্কতা

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৭

দেশের সব কারাগারে অতিরিক্ত সতর্কতা

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার পর দেশের সব কারাগারে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। কারা অধিদপ্তরের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানিয়েছেন। সারাদেশের কারাগারের নিরাপত্তা নিশ্চিতে এ বিশেষ সতর্কতা নেয়া হয়েছে। এদিকে দেশের সব বিমানবন্দরেও বিশেষ সতর্কতা জারি করেছে বিমান কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুর ১টার দিকে জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে অজ্ঞাত এক ব্যাক্তি ঢুকে পড়েন র‌্যাবের সদর দপ্তরের অস্থায়ী ক্যাম্পে। এ সময় সেখানে থাকা র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

আত্মঘাতী হামলার ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হামলার পর ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট