১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৭
রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র্যাব সদর দপ্তরে এক যুবকের আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় তল্লাশী চালাচ্ছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।
ক্যাম্পে আরো কোনো বোমা আছে কিনা সেই শঙ্কায় এই তল্লাশী চলছে বলে জানিয়েছেন র্যাবের এক কর্মকর্তা।
তিনি বলেন, পুরো ক্যাম্প এলাকায় সুইপিং (তল্লাশী) করছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।
এই তল্লাশী চলার কারণে ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীরা বিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করছেন।উল্লেখ্য, রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র্যাব সদর দপ্তরে হামলা করতে গিয়ে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার দুপুর ১.১৫ মিনিটের দিকে বোমা বিস্ফোরিত হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বেলা একটার দিকে আশকোনা হাজি ক্যাম্পের পাশে র্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর পার হয়ে ওই যুবক ভেতরে ঢুকতে গেল সেখানে উপস্থিত র্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একপর্যায়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফারণ ঘটায়।
মুফতি মাহমুদ খান জানান, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার আঘাতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D