১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া, ইউপি সদস্য সিরাজ খান, আব্দুল হান্নানসহ বিভিন্ন মসজিদের ইমাম, মোত্তাওয়ালী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভিন্ন ধরনের গুজব, চুরি প্রতিরোধ ও এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ইমামদেরকে বলা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D