১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসদরের বাঁশমহাল সংলগ্ন নৌ টার্মিনাল এলাকায় সরকারি পরিত্যাক্ত একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আটটায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি বেশ কয়েকদিনের আগের বলে ধারনা করা হচ্ছে।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শেদ সরকারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উদ্ধার নারীর বয়স ৫০ বছরের উর্ধে হবে। তবে তাৎক্ষনিক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের অনেকটাই পঁচে গেছে এবং পোকায় ধরা। লাশের সুরতহাল তৈরি করে শুক্রবার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D