১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৮ বোতল বিদেশী মদসহ এক জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার (১ জনুয়ারি) দিবাগত রাতে এয়ারপোর্ট থানাধীন বড়শালা মডেল বাইপাস এলাকা থেকে এসব মাদক জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ।
আটক মো. সাগর আহমদ (৩০) হবিগঞ্জের মাধবপুর থানার মৃত সফু মিয়া ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান. আটক ব্যক্তির বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D