১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪
সিলেট মহানগর পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- মুন্নি আক্তার (৩০), তৃষা (২৯), বিবি কুলসুমা (২৬) ও মুন্নি আক্তার (২২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার আওতাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা হোটেলের ২য় ও ৩য় তলা থেকে অসামাজিক কাজের দায়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D