১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্টের (ফ্রিপ) অর্থায়নে তিনদিন ব্যাপি এ মেলার সমাপনী অনুষ্ঠান হয়।
পরে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনে (ভূমি) মো. সাইদৃল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে উপজেলার সেরা ১০ জন শ্রেষ্ট কৃষক এবং মেলায় সেরা ৫ স্টলকে পুরস্কার প্রদান করেন আমস্ত্রীত অতিথিবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D