ছাতকে ভারতীয় ফুচকাসহ দুই ছাত্রদল কমী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

ছাতকে ভারতীয় ফুচকাসহ দুই ছাত্রদল কমী গ্রেপ্তার

ছাতকে ভারতীয় ফুচকাসহ পৌর ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে সেনা ক্যাম্পের সেনাবাহিনীর টহল দলের সার্জেন্ট আলমগীর হোসেন ও সার্জেন্ট রেজাউলের নেতৃত্বে পৌর শহরের বাগবাড়ি পশ্চিম বাজার ফরহাদ এন্ড ব্রাদার্স এর গোডাউনের ভিতরে অভিযান চালিয়ে ১ হাজার ৮৪৪ কেজি ভারতীয় ফুচকা এবং ১৭ কেজি ৪০০ গ্রাম পান্তা উদ্ধার করে। এসময় ২ জন ছাত্রদল কর্মীকে আটক করা হয়।

বুধবার দুপুরের গ্রেপ্তারকৃত দুজন আসামীকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদেরকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের বাগবাড়ি গ্রামে মৃত সিরাজ মিয়ার ছেলে কাওছার আহমদ সেবুল (২৮) ও একই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে সাইদুল আহমদ রাহেল (২৭)।

গোদামে অভিযান চালিয়ে ৬১টি বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাওয়ার ফুচকা প্রতিটি প্লাস্টিকের বস্তার ভিতরে ৩০টি প্যাকেট করে এবং ০১টি প্লাস্টিকের বস্তার ভিতর ১৪টি প্যাকেটসহ ১ হাজার ৮৪৪টি প্যাকেট জব্ধ করা হয়েছে। যার বাজার মুল্য ৬ লাখ ৬৫ হাজার ৪শত টাকা।

এঘটনায় এস আই সৈয়দ গোলাম সরোয়ার বাদী হয়ে বুধবার সকালে পৌর ছাত্রদলের দুই কর্মীসহ ৩জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার এস আই আব্দুস সাত্তার।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট