সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৭

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৭

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৭ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরমধ্যে ২ জন চিহ্নিত মানবপাচারকারী। তাদেরকে টাকা দিয়ে অপর পাঁচজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিজিবি সরাইল ব্যাটালিয়ন থেকে আটক সাতজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোণা গ্রামের ঘনু রঞ্জন সরকার (২৩), সিংহগ্রামের গোবিন্দ দাস (৩৭), তার সহোদর ধর্ম দাস (২৩), সুশীল শাহাজী (২০), নরসিংদীর রায়পুর উপজেলায় রাজপ্রসাদ গ্রামের মনির মিয়া (৪৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের হৃদয় মিয়া (২৫) ও মোখলেছুর রহমান (৩০)।

বিজিবি জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উল্লেখিত সাতজন মাধবপুরের সস্তামোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করেছিলেন। এসময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবির টহল দল সীমান্ত পিলার ১৯৯৬/৫ এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে। তাদের মধ্যে হৃদয় মিয়া ও মোখলেছুর রহমান মাধবপুর সীমান্তের পরিচিত মানবপাচারকারী। এ দুই জনকে টাকা দিয়ে বাকি ৫ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট