১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪
সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে মহানগরের কাষ্টঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বিজিত চৌধুরী নগরের কাষ্টঘর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। এর ধারাবাহিকতায় বিজিত চৌধুরীও আত্মগোপনে ছিলেন। আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট কোতোয়ালিসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D