সিলেট মহানগর তাঁতীদলের ২৩ নম্বর ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

সিলেট মহানগর তাঁতীদলের ২৩ নম্বর ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক করা হয়েছে মোঃ মোজাহের আলীকে এবং সদস্য সচিব মনোনীত হন মোঃ আমির হোসেন।

সোমবার সিলেট মহানগর তাঁতী দলের সভাপতি হাজী আব্দুল গফ্ফার ও সাধারণ সম্পাদক ফয়জুল কয়েস এই কমিটি অনুমোদন দেন।

আহবায়ক কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন- মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জুয়েল মিয়া, মোঃ মন্নান, মোঃ ইয়াছিন, মোঃ ফারুক, মোঃ আফজল, আবু বক্কর, মোঃ সোলায়মান ও মোঃ রফিক।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট