১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. এর মধ্যে ‘গ্যাস বিক্রয় চুক্তি’ আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ হতে পাঁচ বছরের জন্য নবায়ন করার নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
গত বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যু জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র (বিডা) নির্বাহি চেয়ারম্যান জনাব আশিক মাহমুদ বিন হারুন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার, সহকারি অ্যাটর্নি জেনারেল জনাব আরিফ খান, লাফার্জহোলসিম বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব ক্রিস্টফ হ্যাসিগ, প্রধান নির্বাহি কর্মকর্তা জনাব ইকবাল চৌধুরী, ডিরেক্টর স্ট্র্যাটেজিক প্রজেক্টস জনাব কাজী মিজানুর রহমান এবং জিএম করপোরেট অ্যাফেয়ার্স জনাব সরকার শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।
‘গ্যাস বিক্রয় চুক্তি’ আরও পাঁচ বছরের জন্য বর্ধিত করার ব্যাপারে বাংলাদেশ সরকার ও লাফার্জহোলসিম বাংলাদেশ এর মধ্যে যে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা পক্ষসমূহের মধ্যে পারষ্পরিক অঙ্গীকার ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। এই চুক্তির আওতায় সরবরাহকৃত গ্যাস লাফার্জহোলসিমের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টের জন্য অপরিহার্য। সুরমা প্ল্যান্ট বাংলাদেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ প্ল্যান্ট যেখানে ক্লিংকার, সিমেন্ট ও অ্যাগ্রিগেটস উৎপাদন করা হয়। পণ্য উৎপাদনের জন্য ভারতের মেঘালয়ে অবস্থিত সম্পূর্ণ নিজস্ব খনি থেকে ১৭ কিলোমিটার দীর্ঘ আন্তঃসীমান্ত কনভেয়র বেল্ট এর মাধ্যমে চুনাপাথর আমদানি করে।
সভা শেষে বিডা ও বেজা’র নির্বাহি চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “লাফার্জহোলসিম এর মতো বিদেশী বিনিয়োগকারীরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশীদার। বিনিয়োগকারীদের উৎসাহিত করতে আমরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্ব দিচ্ছি। আমরা ব্যবসাবান্ধব উন্মুক্ত পরিবেশ তৈরী করছি।”
কৃতজ্ঞতা প্রকাশ করে লাফার্জহোলসিম বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব ক্রিস্টফ হ্যাসিগ বলেন, “আমরা আনন্দিত এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। কতৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়টি সমাধান করেছে, যা বাংলাদেশের বিদেশী বিনিয়োগ বান্ধব পবিবেশের প্রতি সমর্থনকে প্রতিফলিত করে।”
গ্যাস বিক্রয় চুক্তির নবায়ন শিল্প বিনিয়োগকারী ও সরকারের মধ্যে চলমান ইতিবাচক অংশীদারিত্বের ও দেশের টেকসই শিল্পনীতির বহিঃপ্রকাশ, যার মাধ্যমে বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। –সংবাদ বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D