চুনারুঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহি নিহত

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

চুনারুঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহি নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহি এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাটের চন্ডীছড়া ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সজল মিয়া লাখাই উপজেলার মোড়াকরি কাশিমপুর গ্রামের বাসিন্দা।

প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, মোটরসাইকেলটি চন্ডীছড়া চা বাগান এলাকায় দূর্ঘটনা ঘটলে আরোহী সজল মিয়া বালুর ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান। ফলে ট্রাকের চাকায় পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ হাসপাতালে রয়েছে। ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘাতক চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট