১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
হবিগঞ্জের মাধবপুরে শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ছাতিয়াইন ইউপির উত্তরগ্রামের নিখিল সরকারের ছেলে দিপংকর সরকার (২৮), একই ইউনিয়নের দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও উত্তর গ্রামের মৃত ফেরু মিয়ার ছেলে খলিল মিয়া (৩২)। তারা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন।
ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই নুরুদ্দিন বলেন, সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে শহীদ মিনারে ফুল দেওয়াসহ সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার করি। তিনজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে। আসামিরা বর্তমানে মাধবপুর থানা হেফাজতে আছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D