১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ইয়াবার চালান আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকা থেকে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আলতাব হোসেন (৩৬)কে আটক করা হয়।
আটক আলতাব হোসেন জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। জব্দকৃত ইয়াবা’র আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
জানা যায়, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন ও অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না’র সার্বিক তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার এসআই সামসুল হক সুমন একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত আসামীকে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী কার্যকলাপকারী, চুর-ডাকাত সহ কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা। এদের সবাইকে আইনের আওতায় আনতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জকিগঞ্জ থানা এলাকাকে অপরাধ মুক্ত করতে আমরা পুলিশ সর্বাবস্থায় তৎপর রয়েছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D