সিলেটে ট্রাক ভর্তি ২৯৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

সিলেটে ট্রাক ভর্তি ২৯৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ১৭ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে শাহপরাণ (রঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় চিনি ভর্তি ট্রাকের চালকসহ দুজন দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে ত্রিপল দ্বারা মোড়ানো ২৯৭ বস্তা ভারতীয় চিনি বিধি মোতাবেক জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা।

এ ঘটনায় শাহপরাণ (রঃ) থানার একটি মামলা দায়ের হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট