জয়কে হত্যার ষড়যন্ত্র মামলার প্রতিবেদন ৯ এপ্রিল

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

জয়কে হত্যার ষড়যন্ত্র মামলার প্রতিবেদন ৯ এপ্রিল

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ দিন ধার্য করে।

রবিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

উল্লেখ্য, এ মামলায় জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান।