৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৭
নগরীর সুবিধবাজার এলাকায় পাওনা টাকা চাওয়ার অপরাধে দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করে দোকানের মালিক ও কর্মচারীদের আহত করেছে ছাত্রলীগের কর্মীরা।ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে রাখেন। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে ১৫/২০জনের একদল যুবক জয় বাংলা শ্লোগান দিয়ে বিচিত্রা নামে একটি সেলুনে হামলা চালায়। এসময় দোকান ভাংচুর করে ক্যাশে রক্ষিত টাকা পয়সা লুটপাট করে। হামলায় সেলুনের মালিক শিতেস বাবু, কর্মচারী সুভাষ ও প্রণয় আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
হামলার সাথে জড়িতরা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার গ্রুপের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন।
সেলুনের কর্মচারী প্রণয় জানান, সজল দীর্ঘদিন থেকে সেলুনে চুল কেটে টাকা দিতেন না। শুক্রবারও চুল কাটার পর টাকা না দিয়ে চলে যেতে চান। এসময় প্রণয় টাকা চাইলে সজল তাকে মারধর করে দেখে দেয়ার হুমকি দেন।
এরই ধারাবাহিকতায় শনিবার ৮টার দিকে সজল ১৫/২০ জনের একটি দল নিয়ে জয় বাংলা বলে সেলুনে ভাংচুর করে লোটপাট চালান। এতে দোকানের মালিক সহ তিন জন আহত হন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আমরা অতীতেও কাউকে ছাড় দেইনি, ভবিষ্যতেও দেবনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D