২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭
গোপালগঞ্জ : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশে উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্বের বাঘা বাঘা নেতারা এটিকে ম্যাজিক হিসেবে মনে করেন। বাংলাদেশ ম্যাজিকের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ম্যাজিক বাস্তবায়ন করছেন জনগণ। এ জন্য বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়।
শুক্রবার গোপালগঞ্জ সুইমিংপুল কমপ্লেক্সে গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আক্তার উদ্দিন মিয়া ও অ্যাড. কাজী আব্দুর রশীদ স্কুল দাবা এবং শহিদুল হক চুন্নু বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D