১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মতলব নিয়ে নির্বাচন করলে চিরতরে নির্বাসিত হবেন’।
তিনি বলেন, ‘আমার ভোট আমি দিমু, তোর ভোটও আমি দিয়া দিমু নির্বাচন নিয়ে সরকারের এমন উদ্দেশ্য থাকলে ২০১৮ সালে নির্বাচনে আপনারা চিরতরে নির্বাসিত হবেন। তখন আর বিএনপিকে দোষ দিয়েও পার পাবেন না’।
Manual8 Ad Codeবৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন উদযাপন জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
Manual7 Ad Codeবাম রাজনৈতিক দলসহ বিশিষ্ট জনদের উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনাদেরকে বিএনপি’রও মুখোমুখি হতে হবে। কেন, কী কারণে মুখ ঘুরিয়ে আছেন খোলামেলা কথা বলেন’।তিনি আরো বলেন, ‘পাশাপাশি জনগণকে ধারণা দিন, ক্ষমতায় গেলে তাদের কথা ভুলে যাবেন না। আগে একসাথে বসে ঠিক করেন কিভাবে আন্দোলন করবেন। পরে ক্ষমতায় গিয়ে কী করবেন সব ধরণের ধারণা দিন জনগণকে’।
জাফরুল্লা বলেন, ‘জনগনের কথা না ভেবে সরকার হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে দিল। এর কারণ অনেক। সামরিক বাহীনি এলপিজি এনেছে। তাই গ্যাসের দাম বাড়ানো হয়েছে’।
Manual2 Ad Codeএ সময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।
Manual6 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D