১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন ছুটি পাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-কমকর্তারা।
রোববার (৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছেলেদের আবাসিক হল খোলা থাকবে।
উল্লেখ্য, গত ২৬ মে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে শিক্ষকদের পেনশন স্কিমের দাবিতে কর্মবিরতি ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ চার মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির ক্লাস-পরীক্ষা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D