১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭
রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাহ আলম নামে এক শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন পুলিশ সদস্যসহ আরো তিনজন।
বুধবার সকালে গাবতলী এলাকায় এ সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন শাহ আলম।
শাহ আলম বৈশাখী পরিবহনের চালক। সকালে গুলিতে আহত হওয়ার পর তাকে স্থানীয় সেলিনা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি রাজবাড়িতে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের অভিযানে মুখে পরিবহন শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D