২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল-ফয়সালকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। স্থানীয় থানাপুলিশের সহায়তায় র্যাব-৯ একটি টিম শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলাশহরের মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করে।
আল-ফয়সাল মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে। তাকে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আদালতে নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারে বিষয়টি একটি ই-মেইলে নিশ্চিত করেছে র্যাব-৯ এর মিডিয়া সেল।
জানা যায়, ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D