দেশে ফিরলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

দেশে ফিরলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

আওয়ামী লীগ সরকারের আমলে কারাবরণের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন আজ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে দেশে ফেরেন তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে ১২৪টি মামলা করা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ করাসহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া হয় বিভিন্ন মামলা রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন।

এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেন আদালত। এর পরই তিনি দেশ ছাড়েন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট