২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪
আগামী মাসে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ ছাড়া হজের খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, হজ প্যাকেজের তিনটি পার্ট। বিমান, মক্কা-মদিনায় আবাসন ও সৌদি সরকারকে ১ লাখ ৩০ হাজার টাকার মতো দিতে হয়। আগামী দিনে এটাকে আরও স্বচ্ছন্দ করার জন্য আমরা চেষ্টা করছি। অতিরিক্ত ম্যানপাওয়ার নেবো না।
এর আগে, হজের খরচ কমানোর প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। যৌক্তিক পর্যায়ে একটি হজ প্যাকেজ ঘোষণা করবেন তারা। গত বছরের চেয়ে আসন্ন হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলে মনে করছে সরকার।
গত ২৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D