ছাত্র-জনতার ওপর হামলা : শুটার লিটনসহ ২ সহযোগী গ্রেফতার

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪

ছাত্র-জনতার ওপর হামলা : শুটার লিটনসহ ২ সহযোগী গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দ ওরফে শুটার লিটনকে (৩৫) ২ সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র‍্যাব-৩)। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

(১৩ সেপ্টেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা দুই সহযোগীরা হলেন, মো. রাশেদ (২৬), মো. রাসেল (৩৬)।
মুনীম ফেরদৌস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে লিটন নামক ব্যক্তিকে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দকে তার ২ সহযোগীসহ গ্রেফতার করে র‍্যাব-৩। যাত্রাবাড়ী তে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত ৪ টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়।
তিনি বলেন, তার বিরুদ্ধে সম্প্রতি যাত্রাবাড়ীতে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলা সহ  অস্ত্র আইনে ৩টি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি অন্যান্য ধারায় সর্বমোট ৯ টি মামলা রয়েছে।
এলাকায় সে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতো বলেও জানান তিনি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট