১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আম্বরখানায় ১ম আনন্দ রুমেল কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আম্বরখানা ইউনাইটেড বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ১ম আনন্দ রুমেল কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাত ৭ ঘটিকার সময় আম্বরখানা কলোনী স্কুল এর পাশের মাঠে আম্বরখানা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে সাংবাদিক ও ক্রীড়া সংগঠক শামিম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আম্বরখানা কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সত্তার আহমদ, বিশেষ অতিথি ঃ সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর কল্যাণ সম্পাদক আবুল হোসেন, মহানগর শ্রমিকলীগ নেতা সোহেল আহমদ, সমাজেসবী আনোয়ার সিদ্দিকী, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী সদস্য ও মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজন খান, আহম্মদ হোসেন, রাফি আহম্মদ, রাহাত আহম্মদ সাইদ, এনাম আহম্মদ, আলামিন আহমদসহ আম্বরখানা ইউনাইটেড ক্লাবের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আশফাক আহমদ বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব। একজন ভালো খেলোয়াড় হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। আমিও এই ক্লাবে খেলাধুলা করতাম। আর এই টুনার্মেন্টের যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ ও আগামীতে আরও ভালও করে যাতে টুর্নামেন্ট করা যায় তার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D