অবৈধ অস্ত্র উদ্ধারে কাল থেকে যৌথ অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪

অবৈধ অস্ত্র উদ্ধারে কাল থেকে যৌথ অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অস্ত্র উদ্ধারে আগামীকাল বুধবার রাত ১২টা থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল বুধবার রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ করতে হলে মাদকের গডফাদারদের নিয়ন্ত্রণ করতে হবে। এবং সরকার সেই পথেই এগুবে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, মিয়ানমার সীমান্তে সমস্যা আছে। সেখানকার আইনশৃঙ্খলা শক্তশালী করা হবে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে বিভিন্ন জনের কাছে থাকা বৈধ অস্ত্রের সংখ্যা প্রায় ৫০ হাজার। এসব বৈধ অস্ত্রের মধ্যে সোমবার পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে ৩ হাজার ৮৮০টি, অর্থাৎ এখনও জমা হয়নি ৪৬ হাজারের বেশি অস্ত্র। আজ মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে এসব অস্ত্র।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট