১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪
স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পরে পদত্যাগ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট (প্রাধ্যক্ষ) নাজমুল হাসান তালুকদার।
রোববার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় রাত দশটার দিকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এরপর রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুইজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করে ফোন তল্লাশির অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই খবর জানাজানি হলে রাত সাড়ে ১২টার দিকে বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হলের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় দুই শিক্ষার্থীকে আটকে রেখে মোবাইল তল্লাশির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে প্রাধ্যক্ষকে হলের সিসিটিভি ফুটেজ দেখানোর অনুরোধ জানান আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার। তখনো শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে ও ক্যাম্পাসে বিক্ষোভ করছিলেন।
শহীদ তাজউদ্দীন আহমেদ হলে একই ঘটনায় ‘আন্দোলনকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে’ খবর পেয়ে মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করার পর রাত সোয়া ২টার দিকে মিছিল আবার রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আর রাফি চৌধুরী ও অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম তাকিদের নেতৃত্বে হল ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করেন আন্দোলকারীরা। এ সময় ছাত্রলীগ কর্মীরা হলে ঢুকে গেটে তালা আটকে দেয়।
আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, ছাত্রলীগ কর্মীরা পাল্টা ধাওয়া খেয়ে হলে গিয়ে গেট বন্ধ করে দেয়। পরবর্তীতে হলের ছাদে উঠে আন্দোলনকারীদের উপর ইট ছুড়তে শুরু করে। এ ঘটনায় আন্দোলনরত তিনজন শিক্ষার্থী আহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D