২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪
প্রবাসীরা যাতে সিলেটে বিভিন্ন বাণিজ্য কিংবা উন্নয়নে ইনভেস্টমেন্ট করেন সেজন্য সিলেট নগরকে স্যাটেলাইট সিটি হিসেবে তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
সম্প্রতি বিদেশি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক স্বাক্ষাতকারে তিনি এ বিষয়ে কথা বলেছেন।
মেয়র বলেন, ‘সিলেটে একটি স্যাটেলাইট সিটি ফর এনআরবিদের (প্রবাসী) করতে চাই। এটি বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয় কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটির কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন। সিলেট নগরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে এই ব্যবস্থা। সব ধরণের সুযোগ সুবিধা থাকবে। প্রবাসীদের যারা নতুন প্রজন্ম তাঁরা সেখানে ( সিলেটে) যাক। আমরা চাই সিলেটে গিয়ে তাঁরা ইনভেস্ট করুক। তারা সেখানে থাকবে। এজন্য প্রবাসীদের আগামীর প্রজন্ম বিশেষ করে তরুণদেরকে আকৃষ্ট করতে একটি স্যাটেলাইট সিটি সিলেট শহরে করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D